ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড Logo সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা Logo অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী Logo হামজা-ফারহানের ম্যাজিকে গোল উৎসব বাংলাদেশের Logo সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-পুত্র: হাসনাত আব্দুল্লাহ Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় Logo ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী Logo কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

দেশের অর্থনীতি কিছুটা চাপের মধ্যে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যে চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

রাজস্ব আদায়ের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আয়কর ও কাস্টমস—উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। প্রতিবেদন হাতে এলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে বলে আশা করছেন তিনি।

আমির খসরু বলেন, প্রথম প্রান্তিকের পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ের পরিস্থিতি পর্যায়ক্রমে আরও ইতিবাচক হবে। এর মাধ্যমে সরকারের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজস্ব আদায়ে ঘাটতি এবং নতুন পে-স্কেলের কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সবকিছু বিস্তারিত হিসাব-নিকাশের ভিত্তিতেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, প্রতিটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। হিসাবের বাইরে বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা হচ্ছে না।

আইএমএফের ঋণ ও কর্মসূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এখানে শুধু ঋণ পাওয়াই মূল বিষয় নয়; বরং এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি। এর আওতায় আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংস্থার অর্থায়নের পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমেও অর্থ সংগ্রহের কার্যক্রম রয়েছে।

তিনি জানান, আইএমএফের সঙ্গে ওয়ার্কিং গ্রুপের আলোচনা নিয়মিত চলছে। আগামী জানুয়ারির মধ্যে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও পৃথকীকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ইতোমধ্যে নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। দ্রুতই এটি আইনি রূপ পেতে যাচ্ছে।

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬