ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী Logo বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ Logo ‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’ Logo বড় পর্দায় আসছে সোনিয়া গান্ধীর জীবনের গল্প Logo আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড Logo সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা Logo অর্থনীতি চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী Logo হামজা-ফারহানের ম্যাজিকে গোল উৎসব বাংলাদেশের

‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’

  • আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘খুনি হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি।’

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আবিদুল ইসলাম খান।

পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যাদের হাতে হাজারো ভাইবোনের রক্ত লেগে আছে, তাঁরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই সক্রিয় হতে দেবেন না বলেও উল্লেখ করেন তিনি।

নুসরাতকে জুলাইয়ের কন্যা, নিজের বোন ও সহযোদ্ধা উল্লেখ করে আবিদুল লেখেন, তাঁরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে রয়েছেন। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট জননী’ আখ্যা দিয়ে আবিদুল মন্তব্য করেন, তিনি এ দেশের মাটি ও মানুষের কেউ নন।

তিনি আরও লেখেন, দেশের হাজার হাজার মানুষকে হত্যার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর ফাঁসি কার্যকর করার দাবিও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’

আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬