ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ Logo ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় Logo লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার Logo স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব Logo বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা Logo নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ Logo স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার Logo জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার

  • আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ভারতের পারফরম্যান্স দেশটির ক্রিকেট ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় হয়ে থাকল। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল ভারত প্রথম তিনটি উইকেট হারিয়েছে কোনো রান না তুলেই। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডও গড়েছে দলটি।

শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে অলআউট হয় ভারত। ২৬.৪ ওভারেই শেষ হয় তাদের ইনিংস। ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারের মুখে পড়ে বিরাট কোহলিরা।

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে ভারতের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৯২ রান। ২০১৯ সালে হ্যামিল্টনে এই লজ্জার রেকর্ড গড়েছিল দলটি। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ভারত।

সবচেয়ে বেশি রানে হারের রেকর্ডটিও প্রায় ভেঙে যাচ্ছিল। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত, যা এখন পর্যন্ত ওয়ানডেতে দলটির সবচেয়ে বড় ব্যবধানে হার। এবার ২৪৪ রানে হেরে অল্পের জন্য সেই রেকর্ড অক্ষত রেখেছে তারা।

ম্যাচে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে ভারত। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট হারাল দলটি। ম্যাট হেনরির করা ওই ওভারে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ফলে ভারতের স্কোর দাঁড়ায় ০/৩। ওয়ানডে ক্রিকেটে কোনো রান না করেই প্রথম তিন উইকেট হারানোর ঘটনা এটি পঞ্চমবার।

এর আগে টস জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১২৫ রান করেন উইল ইয়াং। শুরুতে ঝড়ো ব্যাটিং করে ৪৮ বলে ৫৮ রান করেন টিম সাইফার্ট।

ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল, আকিব নবি ও গুরনুর ব্রার দুটি করে উইকেট নেন। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বড় ব্যবধানে হার এড়াতে পারেনি ভারত।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার

আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬