ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা Logo প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ Logo তিতা করলায় কাবু বানর, খুশিতে চাষি লোকমান Logo হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় Logo সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার Logo আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী Logo বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ Logo ‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ

  • আপডেট সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়েছেন ফরিদপুরের মধুখালীর জুট ব্যবসায়ী আবুল বাশার খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনে তার অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আবুল বাশার খান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন বলেও দাবি তাদের। এমনকি আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে আবুল বাশার খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি নেতাদের দাবি, ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর ভোটের সমীকরণে প্রভাব ফেলতে তিনি ভূমিকা রেখেছিলেন। এর ফলে ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থীর পরাজয়ের পেছনে তার ভূমিকা ছিল বলে মনে করেন তারা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তারা বলেন, একজন সাবেক স্বতন্ত্র প্রার্থী কীভাবে এবং কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পেলেন, তা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধি দলের সদস্য নির্বাচনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ও সাংগঠনিক অতীত সম্পর্কে যথাযথ খোঁজখবর নেওয়া প্রয়োজন ছিল।

বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, আবুল বাশার খান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরাজিত করার উদ্দেশ্যে কৌশলী ভূমিকা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন বলে তাদের অভিযোগ। তিনি এখনো আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বলেও দাবি করেন তারা। এমন একজন ব্যক্তির প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

এ ঘটনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ফরিদপুর-১ আসনের বিএনপি নেতাকর্মীরা। তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ

আপডেট সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬