ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা Logo নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ Logo স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার Logo জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী Logo বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ Logo চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি Logo অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা Logo প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ

বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ৩০ কোটি টাকা আনুমানিক মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা। পরে একটি আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাচারকারীরা পাশের কেওড়া বনের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবির টহল দল শ্যালো বোট নিয়ে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাচারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ইয়াবার বস্তা ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় থাকা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে এক যুবককে আটক করে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। হোসাইন চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা এলাকার বাসিন্দা।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে আরেক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি উখিয়ার পশ্চিম অজুখানপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬