ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা Logo প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ Logo তিতা করলায় কাবু বানর, খুশিতে চাষি লোকমান Logo হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় Logo সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার Logo আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী Logo বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ Logo ‘হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে’

অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার

  • আপডেট সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

নানামুখী উদ্যোগ ও দীর্ঘদিনের টানাপোড়েনের পর ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পাইপলাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ব্যয়, পরিবহন সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুবিধা বিবেচনায় পাইপলাইনই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে এখনো সংশয় রয়েছে। সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ভোলার গ্যাস পরিবহনে নিজেদের পছন্দের পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করেছে। এতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

ভোলার উদ্বৃত্ত গ্যাস কীভাবে দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, তা নিয়ে প্রায় তিন দশক ধরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। কখনো সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি), কখনো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), আবার কখনো পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিবহনের উদ্যোগ দেখা গেছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একটি ঘনিষ্ঠ কোম্পানির সঙ্গে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজি আকারে পরিবহনের চুক্তি করা হয়। অভিযোগ রয়েছে, কোনো দরপত্র ছাড়াই এ চুক্তি করা হয়েছিল। সে সময় নির্বাহী আদেশে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৭ টাকা এবং পরিবহন ও অন্যান্য খরচ ৩০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। সব মিলিয়ে প্রতি ঘনমিটারের দাম দাঁড়ায় ৪৭ টাকা ৫০ পয়সা।

পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে এলএনজি আকারে ভোলার গ্যাস পরিবহনের পরিকল্পনা নেয়। এ লক্ষ্যে কয়েক দফা সরেজমিন পরিদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে মন্ত্রণালয়ে চিঠি দেয়। তবে পরিবহন ব্যয়সহ সার্বিক হিসাব-নিকাশে এলএনজি পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এরপর পাইপলাইন নির্মাণের উদ্যোগ জোরালো হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও এলএনজি পরিবহনের আলোচনা সামনে আসে।

এ নিয়ে জ্বালানি খাতসংশ্লিষ্টদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একটি অংশ এলএনজি পরিবহনের পক্ষে ছিলেন না। তাঁদের মতে, ব্যয়বহুল ও জটিল পরিবহনব্যবস্থার পরিবর্তে পাইপলাইন নির্মাণ দীর্ঘমেয়াদে বেশি সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হতে পারে।

পেট্রোবাংলার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময়ে ওপরের মহল থেকে নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করার চাপ ছিল। ব্যবসায়ীরা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সেখান থেকে পেট্রোবাংলাকে নির্দেশনা দেওয়া হতো। শুধু ভোলার গ্যাস পরিবহনের ক্ষেত্রেই নয়, অন্যান্য প্রকল্পেও এ ধরনের চাপের মুখে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়েছে বলে দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা আরও বলেন, শ্রীকাইল-৪ কূপ খননে পেট্রোবাংলার নিজস্ব পরিকল্পনায় ব্যয় ধরা হয়েছিল ৬৬ কোটি টাকা। কিন্তু বিদেশি কোম্পানির জন্য চাপের মুখে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে হয়েছে।

অবশেষে প্রধানমন্ত্রীর সামনে ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইন নির্মাণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে পাইপলাইনকে অন্যান্য বিকল্পের তুলনায় কার্যকর হিসেবে তুলে ধরে পেট্রোবাংলা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা-বরিশাল ৯৬ কিলোমিটার পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। বরিশাল-খুলনা ১০৫ কিলোমিটার পাইপলাইনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের ডিপিপি তৈরির পরিকল্পনা রয়েছে। সরকারের অনুমোদন পেলে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) দুটি পৃথক দরপত্রের মাধ্যমে কাজ এগিয়ে নিতে চায়। প্রকল্পটি তিন বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, ভোলা-বরিশাল পাইপলাইন নির্মাণে ব্যয় হতে পারে ১ হাজার ৯৩১ কোটি টাকা। বরিশাল-খুলনা অংশে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইন নির্মাণে সম্ভাব্য ব্যয় দাঁড়াবে ৪ হাজার ১৩১ কোটি টাকা।

পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা গেলে খুলনার অব্যবহৃত তিনটি বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২৪৪ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে। এতে সরকারের রাজস্ব বাড়বে এবং বিদ্যুৎকেন্দ্র অলস বসিয়ে রাখার ব্যয় কমবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে সিএনজি আকারে দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের জন্য প্রায় ১ হাজার ৬০০টি বিশেষায়িত ট্রাক প্রয়োজন হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। আর এলএনজি আকারে বিশেষায়িত আইএসও ট্যাংকারে পরিবহন করতে হলে প্রয়োজন হবে প্রায় ৭০০টি ট্যাংকার। এ ধরনের পরিবহনব্যবস্থায় সড়কের ওপর চাপ বাড়ার পাশাপাশি নিয়মিত সরবরাহ নিশ্চিত করা কঠিন হতে পারে। উৎপাদন হঠাৎ বন্ধ করতে হলে গ্যাসকূপের ক্ষতির ঝুঁকিও রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এলএনজি আকারে গ্যাস পরিবহনের খরচ নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে চিঠি দিয়েছিল। ওই প্রস্তাবে পরিবহন ব্যয়সহ গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৪৭ টাকা ৫০ পয়সা নির্ধারণের কথা বলা হয়। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৯ হাজার ৩০০ কোটি টাকা। এ ব্যয়ের তুলনায় পাইপলাইন নির্মাণকে দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিলেট অঞ্চলের পর দ্বীপজেলা ভোলায় দেশের অন্যতম বড় গ্যাস মজুত থাকার সম্ভাবনা রয়েছে। ভোলা ইস্ট থেকে ভোলা নর্থ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া হাতিয়া ট্র্যাপ অঞ্চলের মুলাদী, বেগমগঞ্জ, সুন্দলপুর, ভোলা ও সাঙ্গুসহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

ভোলায় এ পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং নয়টি কূপ খনন করা হয়েছে। এসব কূপের দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট। স্থানীয় চাহিদা বিবেচনায় বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

এদিকে আরও ১৫টি কূপ খননের লক্ষ্যে কাজ করছে পেট্রোবাংলা। পাইপলাইন নির্মাণ এবং প্রস্তাবিত কূপগুলো খনন সম্পন্ন হলে ভোলায় দৈনিক গ্যাস উৎপাদন ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত বাড়ানো সম্ভব বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

সংশ্লিষ্টদের মতে, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে শুধু জ্বালানি সরবরাহ বাড়বে না, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসতে পারে। তবে প্রকল্পের ব্যয়, সময়সীমা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার

অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার

আপডেট সময় : ০৯:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬