ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর Logo কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ Logo সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে: ট্রাম্প Logo সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান Logo যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম Logo জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ Logo লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ Logo ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় Logo লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার

কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ

  • আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে কৃষকদের ‘মূর্খ’ বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এমন শব্দচয়নে আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে চিফ হুইপের আপত্তির পরিপ্রেক্ষিতে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে খাদ্যগুদামে অনলাইনে আবেদন করে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আলোচনায় অংশ নিয়ে মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা মূর্খ। ফলে অনলাইনে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ছে।

তার বক্তব্যের পরপরই সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়নে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের শব্দের ব্যাপারে খেয়াল রাখতে হবে (উই হ্যাভ টু গার্ড আওয়ার ল্যাঙ্গুয়েজেস)।’

চিফ হুইপ বলেন, গ্রামের অনেক কৃষক প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি কিংবা দাপ্তরিক কাগজপত্র বুঝতে সমস্যায় পড়তে পারেন। তবে দেশের অধিকাংশ কৃষককে কোনোভাবেই ‘মূর্খ’ বলা যায় না। এ সময় তিনি সংসদীয় কার্যবিবরণী থেকে শব্দটি এক্সপাঞ্জ করার জন্য ডেপুটি স্পিকারের কাছে অনুরোধ জানান।

চিফ হুইপের বক্তব্য ও যুক্তি বিবেচনায় নিয়ে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, উত্থাপিত প্রশ্নের সারমর্ম অত্যন্ত যুক্তিসংগত।

পরে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার।

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ

আপডেট সময় : ১০:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬