ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু Logo বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান Logo যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম Logo জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ Logo লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ Logo ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় Logo লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার Logo স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব Logo বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি

যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪১৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান এনসিপির স্থানীয় নেতারা। এ সফরে তার সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন নাহিদ ইসলাম। এ সময় যুক্তরাজ্য এনসিপির নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে, সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামের সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সূচিত নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

এ সফরে যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম।

আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু

যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

আপডেট সময় : ১২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬