ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে তৃতীয় এলএনজি টার্মিনাল: জ্বালানি প্রতিমন্ত্রী Logo অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম, কেজি ৮০০ টাকা Logo মামলায় হাজির হননি সিমিন রহমান, বাজারে বিক্রি অব্যাহত সেভেন-আপ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার Logo শ্রমিক অসন্তোষে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

  • আপডেট সময় : ১০:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সময়সীমার আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করেছিল সৌদি আরব।

পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়ও হজযাত্রী পাঠানোর সুযোগ রয়েছে। এসব কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

আপডেট সময় : ১০:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬