ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে তৃতীয় এলএনজি টার্মিনাল: জ্বালানি প্রতিমন্ত্রী Logo অগ্রহায়ণেই টেকনাফের বাজারে কাঁচা আম, কেজি ৮০০ টাকা Logo মামলায় হাজির হননি সিমিন রহমান, বাজারে বিক্রি অব্যাহত সেভেন-আপ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার Logo শ্রমিক অসন্তোষে গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা

মামলায় হাজির হননি সিমিন রহমান, বাজারে বিক্রি অব্যাহত সেভেন-আপ

  • আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

সেভেন-আপে (7UP) নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টি উপাদান পাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে পানীয়টির বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানকে মামলায় একমাত্র আসামি করা হয়েছে। এ মামলায় ১৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে সমন জারি করা হয়েছিল।

সোমবার (১৬ নভেম্বর) সিমিন রহমান আদালতে হাজির হননি। একই সঙ্গে তাঁর কাছে সমন পৌঁছানো সম্ভব না হওয়ায় মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে। ফলে অভিযোগ ওঠার পরও বাজারে সেভেন-আপের বিক্রি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, যথাসময়ে সমন জারি ও আদালতের কার্যক্রম সম্পন্ন হলে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হতো।

ল্যাবরেটরিতে পরীক্ষায় পানীয়টিতে নির্ধারিত মানের চেয়ে বেশি কৃত্রিম মিষ্টি উপাদান পাওয়ার অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সেভেন-আপে অ্যাসপারটেম (মিথাইল এস্টার) নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্যানসার গবেষণাবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) ২০২৩ সালে অ্যাসপারটেমকে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে গ্রুপ ২বি-তে শ্রেণিবদ্ধ করে। তবে এই শ্রেণিবিন্যাসের অর্থ এই নয় যে, অ্যাসপারটেম গ্রহণ করলেই ক্যানসার হবে।

বিশেষজ্ঞদের মতে, ফেনাইলকিটোনুরিয়া (পিকেইউ) নামের বংশগত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অ্যাসপারটেম বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। কারণ, এ রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ফেনাইলঅ্যালানিন নামের অ্যামিনো অ্যাসিড বিপাকের সক্ষমতা সীমিত থাকে।

২০২৩ সালের ১৪ জুলাই ডব্লিউএইচও, আইএআরসি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ বিশেষজ্ঞ কমিটি অন ফুড অ্যাডিটিভস (জেইসিএফএ) অ্যাসপারটেমের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপদ গ্রহণমাত্রা নিয়ে মূল্যায়ন প্রকাশ করে।

অ্যাসপারটেমের পাশাপাশি সেভেন-আপে কৃত্রিম মিষ্টি উপাদান অ্যাসিসালফেম পটাশিয়ামও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিডিএস মান অনুযায়ী, পানীয়টিতে অ্যাসিসালফেম পটাশিয়ামের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৩০০ মিলিগ্রাম হলেও পরীক্ষায় পাওয়া গেছে ৪৫০ মিলিগ্রাম। অন্যদিকে, অ্যাসপারটেমের নির্ধারিত সর্বোচ্চ মাত্রা ৭০০ মিলিগ্রামের বিপরীতে পাওয়া গেছে ১ হাজার মিলিগ্রাম। ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার ছয়টি প্যারামিটারের মধ্যে পাঁচটিতে উল্লেখযোগ্য বিচ্যুতি পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ অবস্থায় বাজার থেকে সংশ্লিষ্ট লটের সেভেন-আপ প্রত্যাহার এবং পরীক্ষার ফলাফল যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশঙ্কা, অভিযোগের যথাযথ তদন্ত ও ব্যবস্থা না নেওয়া হলে ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি শফিকুজ্জামান বলেন, কোনো পণ্য মানহীন প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তা বাজার থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া উচিত। এ ক্ষেত্রে কেন তা করা হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা উচিত। জনস্বাস্থ্যের ঝুঁকি থাকলে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। ক্যাব বিষয়টি দেখবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে কাজ করা মাহবুব কবীর মিলন বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মান অনুসরণ না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সেভেন-আপের দায় এড়ানোর সুযোগ নেই। এমনকি উপাদানের মাত্রা মান অনুযায়ী থাকলেও পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে বক্তব্য জানতে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অব ব্র্যান্ড শরিফুদ্দিন শ্যামলকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে বক্তব্য চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে ট্রান্সকম বেভারেজেস এবং সেভেন-আপের মূল প্রতিষ্ঠান পেপসিকোর কাছে ই-মেইলে বক্তব্য চাওয়া হয়। তবে এক মাস পার হলেও প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের

মামলায় হাজির হননি সিমিন রহমান, বাজারে বিক্রি অব্যাহত সেভেন-আপ

আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬