ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি Logo অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার Logo জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা Logo প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ Logo তিতা করলায় কাবু বানর, খুশিতে চাষি লোকমান Logo হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় Logo সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার Logo আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী Logo বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের প্রথম অগ্রাধিকার: বিমানমন্ত্রী Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-পুত্র: হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩৯৩ বার পড়া হয়েছে

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রী, ছেলে, ভাগ্নি ও অন্যান্য স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কিনা, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

বুধবার (১১ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ।

বিকেল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনও কোনও এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তার অভিযোগ।

কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-পুত্র: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬