ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০, উদ্ধার অস্ত্র ও ইয়াবা Logo জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড Logo দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা Logo পতিত স্বৈরাচার আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল Logo শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ Logo ৮৬ হাজারের বেশি মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সম্মানী ভাতা দিচ্ছে সরকার Logo গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ Logo বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

  • আপডেট সময় : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরম্নত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক অর্জন করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। বুধবার (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ ও হেড অব পস্ন্যান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম এবং আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদক অর্জনের প্রতিক্রিয়ায় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য”।

আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে”।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করে থাকে। এ স্বীকৃতি আকিজ এগ্রো ফিডের গুণগত মান বজায় রাখা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে।

আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখছে।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আপডেট সময় : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬