ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বয়কটের অভিযোগ: তদন্তের দাবি Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা Logo জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী Logo লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে Logo আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা Logo মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নোমানের, শোডাউনে হাজারো মানুষ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

  • আপডেট সময় : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন, এটাই জাতির প্রত্যাশা। 

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ দিনে আমি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

তিনি বলেন, সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে ‘সবার আগে বাংলাদেশ নীতি’।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বয়কটের অভিযোগ: তদন্তের দাবি

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬