ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বয়কটের অভিযোগ: তদন্তের দাবি Logo পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা Logo জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী Logo লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে Logo আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা Logo মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নোমানের, শোডাউনে হাজারো মানুষ

আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বয়কটের অভিযোগ: তদন্তের দাবি

  • আপডেট সময় : ১২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধিকে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে প্রবেশে নিষেধাজ্ঞা এবং সামাজিকভাবে বয়কটের আহ্বানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’-এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠানো হয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রবাসী সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং ঘটনাটি সত্য হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

গোপন সূত্রে পাওয়া ১৬ নভেম্বর ২০২৬ তারিখের ওই অভিযোগপত্র অনুযায়ী, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই। অভিযোগে দাবি করা হয়েছে, সংগঠনের সভাপতি ও এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহীন এবং সাংগঠনিক সম্পাদক ও আরটিভির প্রতিনিধি এস এম শাফায়েতুল্লাহকে লক্ষ্য করে এসব সিদ্ধান্ত জানানো হয়। অভিযোগপত্রটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বরাবর পাঠানো হয়েছে এবং এর অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।

চিঠিতে দাবি করা হয়, গত ৫ নভেম্বর বিকেলে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে প্রবাসী কমিউনিটির ব্যক্তি ও নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সভায় কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান কোনো দাপ্তরিক নথি বা আইনি প্রমাণ ছাড়াই ব্যক্তিগত অনুমান ও কানকথার ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ফেসবুক পেজ পরিচালনার অপবাদ ওই সাংবাদিকদের ওপর চাপান। ওই সভায় উপস্থিত প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের মাধ্যমে তিন সাংবাদিককে ব্যক্তিগত পাসপোর্ট সেবা ছাড়া কনস্যুলেটের প্রশাসনিক ভবনে প্রবেশ, রাষ্ট্রীয় বা কনস্যুলার অনুষ্ঠান এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দের সামনে ওই সাংবাদিকদের সামাজিকভাবে প্রতিহত ও বয়কটের আহ্বান জানানো হয় এবং কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানালে কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত থাকবেন না বলেও সতর্ক করা হয় বলে চিঠিতে দাবি করা হয়েছে। পরবর্তীতে ৭ নভেম্বর আরেকটি অনুষ্ঠানে নাম উল্লেখ না করে পরোক্ষভাবে একই ধরনের বক্তব্য দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়। পাশাপাশি সভায় মামুনুর রশীদের বাবা, প্রবীণ সাংবাদিক ও ‘বাংলা এক্সপ্রেস’-এর সম্পাদক-প্রকাশক মোহাম্মদ হারুনুর রশীদকে জড়িয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগপত্রে সংযুক্ত কিছু নথিতে দাবি করা হয়েছে যে, ফেসবুকে ‘উইকিলিকস বিডি’ নামের একটি পেজ বা অ্যাকাউন্ট থেকে কনস্যুলেট ও বিভিন্ন বিষয় নিয়ে ছড়ানো পোস্টের সঙ্গে সাংবাদিকদের জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

চিঠির কপি ও অভিযোগের বিষয়বস্তু গণমাধ্যমকর্মীদের নজরে আসার পর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পেশাদার সাংবাদিকদের মতে, কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা কর্মকাণ্ড নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কোনো প্রমাণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার সংকুচিত করা বা বয়কটের ডাক দেওয়ার মতো ঘটনা ঘটে থাকলে তা পেশাগত দায়িত্ব পালনের জন্য উদ্বেগজনক।

সংশ্লিষ্ট মহলের দাবি, অভিযোগপত্রে উত্থাপিত বিষয়গুলো যাচাই করা জরুরি। প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটে থাকলে এবং তাতে কূটনৈতিক শিষ্টাচার বা দাপ্তরিক সীমা লঙ্ঘিত হয়ে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগের সত্যতা ও প্রেক্ষাপট স্পষ্ট করতে কনসাল জেনারেল মো: রাশেদুজ্জামান, দুবাই কনস্যুলেট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যও প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বয়কটের অভিযোগ: তদন্তের দাবি

আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বয়কটের অভিযোগ: তদন্তের দাবি

আপডেট সময় : ১২:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬