ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী Logo মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার Logo আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা Logo নতুন বেতন ঘোষণার পরও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ Logo অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী Logo বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত
চতুর্থ বৈঠকে ১৩ ঘণ্টার দরকষাকষি, শেষ পর্যন্ত ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

  • আপডেট সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৩ ঘণ্টার দরকষাকষি, কয়েক দফা প্রস্তাব সংশোধন এবং শেষ পর্যন্ত ভোটাভুটির মধ্য দিয়ে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমান ১২ হাজার ৫০০ টাকার তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। নতুন কাঠামোয় গ্রেডভেদে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

চতুর্থ দিনের বৈঠক শেষে গতকাল রাত সোয়া ৪টায় সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মাত্র তিন সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো মতবিরোধ ছিল না। তবে চতুর্থ গ্রেড অর্থাৎ সর্বনিম্ন মজুরি নিয়ে দীর্ঘ আলোচনা করেও দুই পক্ষ একমত হতে পারেনি। শেষ পর্যন্ত গোপন ভোটের মাধ্যমে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।

বোর্ডের ছয় সদস্যের মধ্যে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্যদিকে মালিকপক্ষের চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, নতুন কাঠামোয় গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড-৩-এ ১৯ হাজার, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা।

গতকাল বেলা সোয়া ৩টায় মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে চতুর্থ দিনের বৈঠক শুরু হয়। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব অংশ নেন।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

চার দফা সংশোধনেও সমঝোতা হয়নি
বৈঠকে দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে মালিকপক্ষ তাদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বাড়িয়ে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার ৫০০ টাকার সংশোধিত প্রস্তাব দেয়। পরবর্তী সময়ে তাদের দাবি আরও কমিয়ে ১৮ হাজার টাকা করা হয়।

তবু দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় মালিকপক্ষ শেষ পর্যন্ত তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। কিন্তু এতেও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। পরে বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত ১টার পর অনুষ্ঠিত ভোটে মালিকপক্ষের চার সদস্য ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

এর আগে গতকাল এক ঘণ্টার বেশি আলোচনা শেষে বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, আলোচনার সময় কখনো মালিকপক্ষ, আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। এমনকি দুই পক্ষকে নিজেদের মধ্যেও পৃথকভাবে আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল।

শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার
সোমবার মজুরি বোর্ডের তৃতীয় বৈঠকে প্রথমবারের মতো মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করে। এর বিপরীতে শ্রমিকপক্ষ ২৫ হাজার টাকা দাবি করে সংশোধিত প্রস্তাব দেয়।

পরে মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দিতে রাজি হয়। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সবশেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হয়নি শ্রমিকপক্ষ। ফলে ওই দিন রাত সাড়ে ৮টায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

এর আগে ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, সোমবারের বৈঠকে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা মজুরি দাবি করে। বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
আগের বৈঠকের মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে স্লোগান দেন।

সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছিল, মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, অন্যান্য খাতের মজুরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা ছিল।

সংশ্লিষ্ট মহলের মতে, শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের বৃহত্তম রপ্তানি খাতের সুরক্ষা, শিল্পের স্থিতিশীলতা এবং শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

৩০ বছরে ন্যূনতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা
পোশাকশিল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। এরপর প্রায় ৩০ বছরে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা।

সর্বশেষ ২০২৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার তা আরও ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।

তবে নতুন মজুরিকাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পোশাকশিল্পের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং শিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চতুর্থ বৈঠকে ১৩ ঘণ্টার দরকষাকষি, শেষ পর্যন্ত ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

আপডেট সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬