ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী Logo মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার Logo আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা Logo নতুন বেতন ঘোষণার পরও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ Logo অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী Logo বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

  • আপডেট সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

বিশ্বমঞ্চে সৌন্দর্য, আত্মবিশ্বাস আর স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ১১৬ প্রতিযোগীর মধ্যে সেরার স্বীকৃতি পেয়ে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট উঠেছে তার মাথায়। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নেওয়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি হয়েছেন তৃতীয় রানারআপ। নিজের দেশের হয়ে পঞ্চমবারের মতো বিশ্বসুন্দরীর খেতাব জয়ের স্বপ্ন পূরণ না হলেও মঞ্চে প্রশংসিত হয়েছে তার পারফরম্যান্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ প্রতিযোগী অংশ নেন। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু ছাপিয়ে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের আনন্দে ভাসেন তিনি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

অন্যদিকে, প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন, এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমানের অবস্থান ও ভবিষ্যতের সম্ভাবনার কথা বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং বিশ্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।

উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়ার তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

আপডেট সময় : ১২:৫০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬