ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ Logo বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী Logo মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার Logo আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা Logo নতুন বেতন ঘোষণার পরও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ Logo অনলাইনে চটকদার প্রচারণার আড়ালে ভেজাল পণ্য বিক্রি, ইকবাল স্টোরকে জরিমানা Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

  • আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ নামের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগের অংশ হিসেবে ২৫শে নভেম্বর প্রতিষ্ঠানটির সব কর্মী সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হয়েছেন। গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাদের অভিজ্ঞতা শোনা এবং সময়ের সাথে সাথে বদলে যাওয়া চাহিদা ও প্রত্যাশাগুলো ভালোভাবে বোঝাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীরা গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং গ্রামীণফোনের প্রোডাক্টস এবং সার্ভিসেস ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানেন। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বোঝা, তাদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গ্রাহকের দৃষ্টিতে বাজারকে দেখা এবং সেই অভিজ্ঞতাগুলো নিজ নিজ কাজের ক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার যে নিরন্তর প্রচেষ্টা গ্রামীণফোনের রয়েছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন।

এই উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।”

পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই উদ্যোগটি সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা এবং গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, আরও প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ

আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬