ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল Logo শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ Logo ৮৬ হাজারের বেশি মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় সম্মানী ভাতা দিচ্ছে সরকার Logo গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের নতুন উদ্যোগ Logo বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ ও কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী Logo মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার Logo আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ

  • আপডেট সময় : ১০:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

সাবেক বিচারপতি নাইমা হায়দার (মাঝে), তার ডানে ছিদ্দিক উল্লাহ মিয়া ও বাঁয়ে কামাল হোসেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় রায় জালিয়াতি ও পেশাগত অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও মো. কামাল হোসেনের আইন পেশা পরিচালনা নিষিদ্ধ করেছেন আপিল বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগেই তারা আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না।

একই সঙ্গে এ ঘটনায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি ও বর্তমানে সাবেক বিচারপতি নাইমা হায়দারের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুই আইনজীবীর বিরুদ্ধে তদন্ত করে আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সাবেক বিচারপতি নাইমা হায়দারকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

নাইমা হায়দারের নেতৃত্বাধীন তৎকালীন হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে ৫৭৪ জন আবেদনকারীকে সহ-আবেদনকারী হিসেবে যুক্ত করার অনুমতি দেওয়া হয়েছিল। আপিল বিভাগ এ সিদ্ধান্তকে অত্যন্ত অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গত ২ নভেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় ‘ব্যক্তিগত সমস্যা’র কথা উল্লেখ করে গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি নাইমা হায়দার।

গত বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত নয়টি মামলার শুনানি ও রায়ে জালিয়াতির অভিযোগ ওঠে ছিদ্দিক উল্লাহ মিয়া ও কামাল হোসেনের বিরুদ্ধে। গত ২৮ অক্টোবর তাদের তলব করে জালিয়াতির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে চান আপিল বিভাগ। আদালত তখন জানান, প্রয়োজনে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের বিচারপতিদের কাছ থেকেও বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হবে। পরদিন ২৯ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশের জন্য বিষয়টি রাখা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯১৯ নম্বর রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ২০২৩ সালের ১৬ অক্টোবর রায় ঘোষণা করেন। ওই রায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩’-এর ৭ নম্বর বিধি অনুযায়ী ৬০ শতাংশ নারী কোটা যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি তৎকালীন চূড়ান্ত ফল বাতিল করে ছয় মাসের মধ্যে নতুন মেধাতালিকা তৈরি এবং রিটকারীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, মূল ৫৮ জন আবেদনকারীর বাইরে আরও ৬৪ জনকে নতুন সহ-আবেদনকারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হলফনামা করা হয়। তবে নিয়মিত সেকশন প্রক্রিয়া অনুসরণ, নাম তালিকাভুক্ত করা কিংবা বিবাদী পক্ষ—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে নোটিশ না দিয়েই আবেদনটি সরাসরি বিচারকের কাছে উপস্থাপন করা হয়। মাত্র এক দিনের মধ্যে আবেদন মঞ্জুর করে শুনানিও গ্রহণ করা হয়।

মূল শুনানির মাত্র চার দিনের মাথায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। অভিযোগ অনুযায়ী, ওই রায়ে মূল আবেদনকারীদের বাদ দিয়ে পরবর্তী সময়ে যুক্ত হওয়া নতুন সহ-আবেদনকারীদের পক্ষে আদেশ দেওয়া হয়। এ ধরনের অনিয়মের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত মোট নয়টি মামলায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করে। শুনানির সময় নথিপত্রে অস্বাভাবিক দ্রুততা, প্রক্রিয়াগত অনিয়ম ও জালিয়াতির অভিযোগ সামনে এলে আপিল বিভাগ অসন্তোষ প্রকাশ করেন।

এর আগে সংশ্লিষ্ট আইনজীবীকে ঢাকা ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছিল। সে সময় ছিদ্দিক উল্লাহ মিয়া সংবাদমাধ্যমকে বলেছিলেন, মূল পিটিশনারদের কয়েকজনকে বাদ দেওয়া হয়েছিল এবং কয়েকজনকে যুক্ত করা হয়েছিল। তিনি প্রক্রিয়া অনুসরণ করেছেন, তবে সেকশনে কিছু জটিলতা ছিল।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ

আপডেট সময় : ১০:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬