ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস Logo গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ Logo ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত Logo লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাবেন প্রায় ১১০ কোটি টাকা Logo ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস

  • আপডেট সময় : ১০:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৯০ বার পড়া হয়েছে

প্রতি তিন মাস পরপর (ত্রৈমাসিক) ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দেওয়ার বিধান বাতিল করে আগের মতো প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র জমা দেওয়ার বিধান বহাল রাখতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বিলটি জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন। এ বিষয়ে সংসদ সদস্যদের আলোচনার পর প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে সোমবার বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি কর মেয়াদে বা প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে তিন মাস বা তিন কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে পাওয়া লিখিত মতামতে দেখা যায়, ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি চালুর ফলে রাজস্ব আদায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ও জটিলতা তৈরি হচ্ছে।

এসব জটিলতার মধ্যে রয়েছে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা, সরকারের তাৎক্ষণিক নগদ অর্থের সংকট, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের একসঙ্গে বড় অঙ্কের ভ্যাট পরিশোধের আর্থিক চাপ এবং ইনপুট ট্যাক্স ক্রেডিট সমন্বয়ে জটিলতা। এ ছাড়া রিটার্নে ভুল সংশোধনের সুযোগ কমে যাওয়া, মনিটরিং ও অডিট কার্যক্রমে সীমাবদ্ধতা এবং সুদ হিসাব ও এ-চালান মডিউল পরিচালনায় জটিলতার বিষয়ও উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, ত্রৈমাসিক পদ্ধতিতে একসঙ্গে অতিরিক্ত রিটার্ন জমা পড়লে সীমিত জনবল দিয়ে সেগুলো যাচাই-বাছাই ও অডিট করা কঠিন হয়ে পড়বে। পাশাপাশি তিন মাসের লেনদেনের হিসাব একসঙ্গে সমন্বয় করতে গিয়ে করদাতাদের জন্যও জটিলতা তৈরি হতে পারে।

এসব পরিস্থিতি বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে ওই সময় সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে অধ্যাদেশটি আইনে রূপ দিতে বিল আনা হয়।

বিলটি পাসের ফলে ১ অক্টোবর ২০২৬ থেকেই সংশোধনী কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

সংশোধিত বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিরা কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে এ সময়সীমা হবে কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিন।

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস

ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস

আপডেট সময় : ১০:৪০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬