ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস Logo গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ Logo ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত Logo লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাবেন প্রায় ১১০ কোটি টাকা Logo ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ সেনাপ্রধানের Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

  • আপডেট সময় : ০৯:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় থানা থেকে অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

এর আগে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশনা দেওয়ার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে দেখা যায়, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে আ ক ম মোজাম্মেল হক, দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন।

অডিও রেকর্ডে মোজাম্মেল হককে আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশনা দিতে শোনা যায়। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন এবং প্রয়োজনে হত্যার নির্দেশনাও দেন বলে অডিওতে শোনা যায়।

এ ছাড়া ওই বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করতেও শোনা যায়।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

আপডেট সময় : ০৯:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬