ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের Logo বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত Logo চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি Logo রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা Logo বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব Logo ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা Logo সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা  Logo টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। Logo বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে Logo আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা Logo মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নোমানের, শোডাউনে হাজারো মানুষ Logo ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস Logo গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ Logo ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত Logo লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাবেন প্রায় ১১০ কোটি টাকা

মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নোমানের, শোডাউনে হাজারো মানুষ

  • আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার ১৭ নম্বর আবুবকরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন, পথসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার মুখর হয়ে ওঠে।

আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক।

বুধবার বিকেলে শিবা চৌমুহনী এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউন শুরু করেন তিনি। শোডাউনের শুরুতে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান। পরে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ছিদ্দিক হাওলাদার বাজার, মতলব মিয়ার বাজার, বাংলা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় আবদুল্লাহ আল নোমান বলেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক মিথ্যা মামলায় তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ ও নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। দলীয় সমর্থন ও এলাকাবাসীর ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আবুবকরপুর ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর অন্যতম অগ্রাধিকার থাকবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কাজ করতে চান তিনি। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করারও প্রত্যয় ব্যক্ত করেন।

নোমান আরো বলেন, ভোলা-৪ আসনের এমপি জননেতা নূরুল ইসলাম নয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে আবুবকরপুর ইউনিয়নকে একটি পরিকল্পিত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য দলীয় নেতাকর্মী, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি ও ঝড় হওয়ায় রহমাতের ঝড় ও  বৃস্টির পানি এমনটাই ধারনা হাজীদের

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত

চা উৎপাদনের চেয়ে চাহিদায় রপ্তানির দেশে বাড়ছে আমদানি

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত পা ভেংগে দিয়েছে সন্ত্রাসীরা

বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য নতুন সেবা চালু করছে সৌদি আরব

ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা

সংগ্রাম – স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা 

টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই।

বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে

মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নোমানের, শোডাউনে হাজারো মানুষ

আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬